‘ঝগড়া বরদাস্ত করব না, একসঙ্গে কাজ করুন’, দলকে বার্তা মমতার

দেগঙ্গার তৃণমূলের কর্মীসভা থেকে একাধিক বার্তা দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা বেশ কড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্যত ২৪’র ভোটের(General Election 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেশজুড়েই সব দল নিজেদের ঘর গোচ্ছাছে। তাই তৃণমূলনেত্রীও এবার জোর দিয়েছে দলের একটার ওপর। দলের সব নেতাকর্মীরা আগামী লোকসভা নির্বাচনের জন্য যাতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েন তার জন্য এদিনই অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার দেগঙ্গার(Deganga) বুকে অনুষ্ঠিত হয়ে যাওয়া তৃণমূলের(TMC) কর্মীসভা থেকে একাধিক বার্তা দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বার্তা বেশ কড়াও। সাফ জানিয়ে দিলেন, ‘তৃণমূল মানে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করা। কেউ যদি ভাবে লোকালি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালবেসে নিজেকে ভালবাসব, তাহলে সেটা তৃণমূলে হবে না। আমি বড়, তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠকের কাজ না। মানুষের সঙ্গে যে যত মিশবে, মানুষের আনন্দে দুঃখে যে ৩৬৫ দিন পাশে থাকবে, মানুষ তাঁকেই মনে রাখে।’ 

উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র। বনগাঁ, বসিরহাট, বারাসত, ব্যারাকপুর ও দমদম। এর মধ্যে উনিশের ভোটে বনগাঁ ও ব্যারাকপুর গিয়েছিল বিজেপির দখলে। পরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফিরে এলেও তাঁর সঙ্গে ব্যারাকপুরের তৃণমূলের সংগঠনের মতপার্থক্য ও বাদানুবাদ প্রকাশ্যে এসেছে সাম্প্রতিককালে একাধিকবার। এদিন সেই অর্জুন যখন মঞ্চে বসে তখন সেই মঞ্চ থেকেই দলের নেতা থেকে কর্মী থেকে জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, ‘বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না। এটা হতে পারে না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে। পুরনো কোনও কর্মী অভিমান করে থাকলে, তাঁদের বাড়ি থেকে ডেকে আনুন। আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম, তখন হাসপাতালে একটা রোগীকেও ভর্তি করতে পারতাম না। আর আজকে স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথীর সাইকেল, স্মার্ট ফোন থেকে কোনটা হয়নি বলুন তো? সংখ্যালঘু ভাইবোনেদের ৯৭ শতাংশ ওবিসির আওতায় এনে আমরা সকলকে উচ্চশিক্ষার সরকারি সুবিধার মধ্যে এনেছি। এভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের হয়ে এত কাজ, এর আগে কোথায় কে করেছে বলুন তো?’

এরপরেই তিনি বলেন, ‘আমাকে ৩৬৫ দিন কাজ করতে হয়। তাই ছাত্রযৌবনকে বলব আরও বেশি করে এগিয়ে আসুন। একসঙ্গে কাজ করুন। দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কিছু কিছু এলাকায় কেউ কেউ নিজেদের কেউকেটা মনে করছেন বলে শুনতে পাচ্ছি। নিজেদের জন্য দলের মুখটা মনে রাখছেন না। মনে রাখছেন না আমাকে যে এত খাটতে হচ্ছে। আপনাদের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, সারাজীবন মার খেতে খেতে এই জায়গায় এসে পৌঁছেছি। মন্ত্রীদের বলব, জেলায় বেশি করে ঘুরুন। দরকারে চায়ের দোকানে আড্ডা দিন। হঠাৎ করে কোনও গ্রামে চলে যান, মানুষের কী সমস্যা সেটা দেখতে হবে। মানুষের সমস্যার দিকে নজর দিন। দরকার হলে চায়ের দোকানে বসুন। সিনিয়র নেতাদের অসম্মান করা যাবে না। যদি কেউ দুঃখ করে ঘরে বসে থাকেন, তাহলে তাঁকে ডেকে নিয়ে আসুন। গ্রাম সভা থেকে জেলা পরিষদ, উন্নয়নে কাজগুলো আরও বেশি করে করুন।’

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও