নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দিকে দিকে বৃষ্টি চলছে। তবে নিম্নচাপটির খুব বেশি প্রভাব রাজ্যের উপর পড়েনি। সাগরে সৃষ্ট নিম্নচাপটির জেরে মূলত বেশি বৃষ্টি হচ্ছে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিম মেদিনীপুরের বেলদা ও এগরার কাছে। এটি ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যাবে পশ্চিমের দিকে। উত্তর ওড়িশা হয়ে এটি প্রবেশ করবে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় অবস্থায় পঞ্জাবের অমৃতসর থেকে বস্তি হয়ে নিম্নচাপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে মাত্র কয়েকটি জেলাতেই আজ, সোমবার রাত থেকে আগামিকাল মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের চার জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

আরও পডুন: পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

উত্তরবঙ্গেও এই সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামিকাল মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সমুদ্র উত্তাল থাকায় আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজস্থানে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৬ জনের মৃত্যু

স্কুলের ভিতরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা ছাত্রীর, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের