পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুণের একটি সরকারি পলিটেকনিক কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরানোকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র নেতা অমিত ঠাকরে বলেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ এবং ড. বাবাসাহেব আম্বেদকরের পাশে প্রধানমন্ত্রী মোদির ছবি রাখা উচিত নয়। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর ছবি নামিয়েও  দেওয়া হয়। এই  ঘটনাকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়।  

জানা গিয়েছে, অমিত ঠাকরে পুণের একটি সরকারি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন। সেই সময় কলেজের অধ্যক্ষের দফতরে ছত্রপতি শিবাজি মহারাজের ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখতে পান তিনি। বিষয়টি তাঁর নজরে আসতেই মোদির ছবি সরিয়ে দেওয়ার কথা বলেন। পরে ছবিটি সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।  এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অমিত ঠাকরে স্পষ্ট করে বলেন, সরকারি কলেজে ছবি লাগানোর ক্ষেত্রে কোনও নির্দিষ্ট প্রোটোকল থাকতে পারে। কিন্তু শিবাজি মহারাজের পাশে প্রধানমন্ত্রীর ছবি রাখা গ্রহণযোগ্য নয়। তাঁর যুক্তি, শিবাজি মহারাজ এবং বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করা যায় না। 

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

অমিত ঠাকরে বলেছেন,  ‘কলেজে ছত্রপতি শিবাজি মহারাজের ছবির পাশে মোদির ছবি রাখা হয়েছিল। আপনারা কি মোদীকে এই পর্যায়ে উন্নীত করছেন? ছত্রপতি শিবাজি মহারাজ মহারাজ এবং বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে মোদীর তুলনা হয় না।’ ঘটনাটি এমন সময় সামনে এসেছে, যখন অমিত ঠাকরে পুণের বিভিন্ন কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের সমস্যা ও কলেজের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন। 

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা