বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস

গিয়েও যাচ্ছে না নাছোড়বান্দা বৃষ্টি। ফের ঘুরে ফিরে হাজির হচ্ছে বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট জাওয়াদ, সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলায় প্রবেশ করে

Share:

নিজস্ব প্রতিনিধি: গিয়েও যাচ্ছে না নাছোড়বান্দা বৃষ্টি। ফের ঘুরে ফিরে হাজির হচ্ছে বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট জাওয়াদ, সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলায় প্রবেশ করে। এরপরেই উত্তর-পূর্ব ভারতে দুর্বল নিম্নচাপের রূপে প্রবেশ করে ফের দুর্বল ঘূর্ণাবর্তের আকারে বঙ্গোপসাগরে হাজির, সঙ্গে যোগ দিয়েছে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকা নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের ফলায় শীতের দফারফা হয়েছে, আর বঙ্গে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি। শুক্রবারের দুপুরের পর কমবে বৃষ্টি দেখা মিলবে রোদের।

আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা কমবে। এর ফলে শীত পড়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করবে বঙ্গে। যার ফলে পারা নামবে বঙ্গের। আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টি হবে। শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। নিম্নচাপ অক্ষরেখার ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শুক্রবারের পর পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড