নিম্নচাপের জেরে বাড়ছে তাপমাত্রা, ফের বৃষ্টির সম্ভবানা দক্ষিণবঙ্গে

ফের নিম্নচাপের ভ্রূকুটি, এর জেরে রবিবার থেকেই মেঘের আনাগোনা শুরু হবে দক্ষিণবঙ্গের আকাশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপের ভ্রূকুটি, এর জেরে রবিবার থেকেই মেঘের আনাগোনা শুরু হবে দক্ষিণবঙ্গের আকাশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে শহরে শীতের আমেজ উধাও হবে। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার সেরকম পরিবর্তন হবে না। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, আকাশও পরিস্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০ ডিগ্রির আশেপাশে চলে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রাও ১ ডিগ্রি বেড়েছে।

আলিপুর আবহাওয়া আফিস থেকে জানানো হয়েছে, রবিবার সকাল পর্যন্ত আকাশ পরিস্কার থাকলেও দুপুরের পর থেকে আকাশে মেঘ জমবে। ফলে তাপমাত্রাও বাড়বে বেশ কিছুটা। সোমবার সকালে কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে। বেলার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী এলাকা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পূবালী হাওয়া সক্রিয় হয়ে উঠছে। তাতে ভর করেই রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প।

এতেই বৃষ্টিপাতের সম্ভবনা তৈরি হয়েছে। তবে রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি কোনও প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করেছে হাওয়া অফিস। সোমবার বেলার দিকেই বৃষ্টি নামার সম্ভবানা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আবহবিদরা।

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী