চলতি মরসুমে শীতলতম দিন রাজ্যে, সপ্তাহান্তে আরও বাড়বে ঠান্ডা

চলতি মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ বাংলাজুড়ে (Weather Update)। চলতি মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার কলকাতা শহরে তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সেই মাত্রা আরও কমল। পারা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা কমায় সকাল থেকেই শীত অনুভূত হচ্ছে মহানগরে। নভেম্বর মাসে এত কম তাপমাত্রা গত পাঁচ বছরে অনুভব করেননি শহরবাসী। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচ দিনে এমন ঠান্ডা থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্র আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। তবে তাপমাত্রা কমলেও কলকাতায় শীত পড়েছে এ কথা বলতে নারাজ আবহাওয়াবিদরা। কারণ মহানগরে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলে তবেই তাকে শীত (Winter) বলা হবে। তবে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর অংশে ও দক্ষিণ অংশে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েজকদিন রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য সোমবার কলকাতা (Kolkata) শহরে তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেটা দুই ডিগ্রি কমে যায়। ওইদিন তাপমাত্রা হয় ১৮.৬ ডিগ্রি। বুধবার সে মাত্রা কমে হয় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর বৃহস্পতিবার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। নভেম্বরের শেষ সপ্তাহে এমন রেকর্ড পারদ পতনের নজির বিরল বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং