গরম থেকে স্বস্তি দিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামতে পারে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুমোট গরম থেকে দক্ষিণ বঙ্গ ও মহানগরবাসীকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার নামতে পারে বৃষ্টি। ইতিমধ্যে সকাল থেকে কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার মহানগর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি নামতে পারে এদিন।
 

মহানগর কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা থাকজতে পারে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এ বছর দেষে বর্ষা সময়ের আগেই আসছে। সাধারণত ১ জুন থেকে বর্ষার আগমন হয়। কিন্তু এই মরসুমে সেই তারিখের প্রায় এক সপ্তাহ আগে ২৭ মে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে।

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর