মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, বুধ ও বৃহস্পতিতে ঝড়ের পূর্বাভাস

আগামী বুধ ও বৃহস্পতিবার নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধ ও বৃহস্পতিবার নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার ফলে সমুদ্রে তৈরি হবে জলোচ্ছ্বাস। আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বর্ষার মরসুমে সমুদ্রে চলছে পুরোদমে মাছ ধরা। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমার কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে মাঝ সমুদ্রে রয়েছেন। আগাম ঝড়ের পূর্বাভাস জারি করার পাশাপাশি সেই মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁদেরকে ফিরে আসার জন্য বলা হয়েছে মৎস্য দফতরের তরফে। একইসঙ্গে আগামী বুধবার ও বৃহস্পতিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরের মৎস্যবন্দরগুলিতে মাইক নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে। 

অন্যদিকে মহানগর কলকাতায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সারাদিন না হলেও মাঝে মাঝে ঝমঝমিয়ে নামবে কলকাতায় বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও একই অবস্থা থাকবে বলে পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?