বাংলায় কার্যত ‘লালবাতি’ জ্বলল বামফ্রন্ট-কংগ্রেসের, নোটার সঙ্গে লড়তে হল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার ছায়া পড়ল বিধানসভা উপনির্বাচনে।  শূন্য হাতেই ফিরতে হলো বাম এবং কংগ্রেসকে। বদল হল না চিত্রের। সর্বত্রই জামানত জব্দ হয়েছে দুই দলের। শুধু তাই নয় শেষ পর্যন্ত ‘নোটা’-র সঙ্গে লড়াই হয়েছে দু’দলের প্রার্থীদের।  অনেক সময় দেখা গিয়েছে, নোটার ভোটের থেকে  বাম এবং কংগ্রেসের প্রার্থীর ভোটের ব্যবধান অনেকটাই কম।

পাহাড় থেকে শুরু করে সর্বত্র দেখা গিয়েছে একই চিত্র। লাল শিবিরে এই ভরাডুবি নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। বিধানসভায় ‘শূন্য’ সংখ্যাটা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেইজন্য উপনির্বাচনের আগে একাধিক ইস্যুতেই সরব হয়েছিল বাম সংগঠন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে লাল শিবিরের ডাকে   গোটা রাজ্য ব্যাপী শুরু হয়েছিল ‘রাত জাগো’ কর্মসূচী। আর সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ এবং দলের বিরুদ্ধে কুকথা ছড়াতে পিছু পা হয়নি  প্রথম সারির নেতারা।  কিন্তু তাতেও ভোট বাক্সে হল না প্রতিফলন । ফের ‘শূন্য’ রেড সিগন্যালে থমকে থাকতে  হল সিপিএমকে।

নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে, উত্তরবঙ্গের মাদারিহাটে নোটায় পড়েছে ২,৮৫৬ ভোট। আরএসপি এবং কংগ্রেস যথাক্রমে পেয়েছে ৩,৪১২ এবং ৩,০২৩ ভোট। কোচবিহারের সিতাইয়ে আসনে নোটা পেয়েছে ১৩১৯ ভোট । আর বাম – কংগ্রেস পেয়েছে ৯১৭৭ এবং ৩৩১৯ ভোট। তালড্যাংরাতে নোটা ২৪৪৬ ভোট পেয়েছে । ঠিক তেমনি বাম আর কংগ্রেস পেয়েছে ১৯৪৩০ এবং  ২৮২২ ভোট। হাড়োয়াতে নোটা ১০২৭ টি ভোট পেয়েছে আর বাম- কংগ্রেস ২৫৬৮৪ এবং ৩৭৬৫ ভোট। শুধু তাই নয় নৈহাটিতেও নোটারা ১৭২৮ ভোট পেয়েছে । তেমনি বাম আর কংগ্রেস পেয়েছে ৭৫৯৩ এবং ৩৮৮৩ ভোট। মেদিনীপুরেও একই চিত্র। নোটারা ২৬২৪ ভোট পেয়েছে । সেইসঙ্গে কংগ্রেস আর বাম পেয়েছে ৩৯৫৯ এবং ১১৮৯২ টি ভোট । এখান থেকেই স্পষ্ট যে, বিধানসভা উপনির্বাচনে তৃণমূল বা বিজেপির সঙ্গে নয় ‘নোটা’- র সঙ্গে লড়াই করতে হয় সিপিএম এবং কংগ্রেসকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে কোন দলের এই পরিস্থিতি তখনই হয় যখন দলের সংগঠন দুর্বল থাকে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা