বেকার যুবক-যুবতীদের জন্য নয়া প্রকল্প ‘যুব সাথী’ চালু, মাসে মিলবে ১,৫০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য ২১ থেকে ৪১ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নয়া প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিধানসভায় বাজেট পেশ করার সময়েই ওই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। তিনি জানান, ‘মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে। আগামী ১৫ অগস্ট থেকে ওই ভাতা চালু হবে।’

পাশাপাশি এক লাফে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ মহিলারা ১০০০ টাকার জায়গায় ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা ১২০০ টাকার জায়গায় ১,৭০০ টাকা করে পাবেন। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে নয়া ভাতা। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। শুধু মহিলাদের জন্যই সুখবর নয়। আশা কর্মীদের মুখেও হাসি ফুটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামা আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তাদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিও বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে কর্মরত অবস্থায় কোনও আশা কর্মী মারা গেলে তাঁর নিকট পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

মমতার সরকারের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হননি রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়করাও। তাদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। এছাড়াও রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যের সরকারি কর্মচারিরা বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারিদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করা হয়েছে।

 

 

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?