রাজ্যের পঞ্চম অর্থ কমিশন গঠিত হল, মাথায় অভিরূপ

এই অর্থ কমিশনের দায়িত্বে থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঠিত হল রাজ্যের পঞ্চম অর্থ কমিশন(Finance Commission)। ৫ সদস্যের এই কমিশনের মাথায় চেয়ারম্যান পদে থাকছেন আইএসআই-য়ের প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকার(Dr. Abhirup Sarkar)। তিনি এর আগেও রাজ্যের তৃতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। কমিশনের বাকি ৪ সদস্য হলেন প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, প্রাক্তন ডব্লুউবিসিএস আধিকারিক আশিষ কুমার চক্রবর্তী, রুমা মুখোপাধ্যায় ও অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপন কুমার পাল। এই চারজনের মধ্যে স্বপনবাবু কমিশনের সচিব হিসাবেও কাজ করবেন। কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে ২০২৩ সালের ৩১ মার্চ অবধি। এই অর্থ কমিশনের দায়িত্বে থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) ও পুরসভাগুলির(Municipalities) মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা। আগামী ৬ মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন।

হিসাব মতো রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা আগামী বছরের মে মাসে। কিন্তু সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বর্ষার শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার যেহেতু পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের ক্ষেত্রে ৬ মাস সময় এগিয়ে বা পিছিয়ে দিতে পারে, তাই সেই ক্ষমতাবলেই চলতি বছরের শেষদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করিয়ে নিতে চাইছে রাজ্য সরকার। সেক্ষেত্রে নভেম্বর মাসে জারি হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। ভোট হতে পারে ডিসেম্বরে। তবে সেই ভোট এক দফায় হবে নাকি কয়েক দফায় হবে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে অবশ্য অনুমান করা হচ্ছে ১ থেকে ৩ দফায় সেই ভোট হতে পারে। ঠিক তার আগে রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের গঠন ও পঞ্চায়েতের করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ ঘটানো বেশ তাৎপর্যপূর্ণ।

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার