স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের ‘চা সুন্দরী’ প্রকল্প

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার চা শিল্পীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘চা সুন্দরী’ প্রকল্প শুরু করেছেন। এবার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পই পেল আবাস প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড। আগামী ১০ই ফেব্রুয়ারি নিউ দিল্লিতে এই পুরস্কার তুলে  দেওয়া হবে। পশ্চিমবঙ্গ  সরকারের আবাসন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস জানান, এই পুরস্কার  প্রাপ্তির মূল কারিগর মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প সেরার স্বীকৃতি পেল। ভারতবর্ষে আর কোনও রাজ্যের সরকার এভাবে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দেয়নি।

গত ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রথম চা শ্রমিকদের জন্য ‘চা সুন্দরী’ প্রকল্প শুরু করেন। অল্প দিনের মধ্যেই সেই প্রকল্প বেশ জনপ্রিয়তা পায়। রাজ্যে প্রায় ৩৭০টি চা বাগান আছে। সেখানে কাজ করেন তিন লক্ষাধিক চা-শ্রমিক। তাদের মধ্যে ৫০ শতাংশই নারী। এ চা-শ্রমিকদের সিংহভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আর তাঁদের জন্যই ‘চা সুন্দরী’ প্রকল্প ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য  কর্মরত গৃহহীন শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য প্রায় ৩০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্পটি স্কচ অ্যাওয়ার্ড পাওয়ায় আনন্দিত রাজ্য সরকার। দেশে এই প্রথম চা-শ্রমিকদের জন্য প্রকল্প করে কোন রাজ্য স্কচ অ্যাওয়ার্ড পেল।

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার