শিক্ষকদের স্বার্থে বড় পদক্ষেপ মমতার, বেতনের সর্বোচ্চ সীমার পরও বন্ধ হবে না ইনক্রিমেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক- শিক্ষিকাদের জন্য সুখবর। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনের উর্ধ্বসীমা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলেও এবার থেকে মিলবে ইনক্রিমেন্ট। মোট ছয়টি করে তাঁরা পাবেন  ইনক্রিমেন্ট । ইতিমধ্যেই এই মর্মে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

বেতনক্রম একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলবে না। নিয়মের এমন জাঁতাকলে পড়ে বছরের পর বছর একই বেতনে চাকরি করতেন বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীরা । এবার সেইসকল ব্যক্তিদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০১৯ সালের পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স অনুসারে, বিভিন্ন শিক্ষাগত যোগ‌্যতার শিক্ষকদের বেতন  পৃথক   ছিল। প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট। আর কেউ যদি ইনক্রিমেন্টের সেই সংখ্যা অতিক্রম করত তাহলে তাদের বেতন বৃদ্ধি হত না । এটাকে বলা হতো ‘স্ট্যাগনেশন লেভেল’। তবে এবার থেকে , স্ট্যাগনেশনের পরেও পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন, তার উপরে আরও ছ’টি ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু কারুর বেতন ১ বা ২ লক্ষ টাকার বেশি হবে না ।

এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের নেতারা বলছেন, নতুন বছরে এটা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার। কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী এর ফলে উপকৃত হবেন। একই সুর শোনা গেল যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের গলায় । তিনি জানিয়েছেন, ‘স্কুলের এক সহকর্মী দু’বছর ধরে একই বেতন পাচ্ছিলেন। শিক্ষাদফতরের এই উদ্যোগে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন।‘  

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি