বেসরকারি স্কুলের স্বেচ্ছাচারিতায় রাশ টানতে নিয়ন্ত্রক কমিশন গড়ছে শিক্ষা দফতর

নিয়ন্ত্রক কমিশনের মাথায় বসানো হবে একজন প্রাক্তন বিচারপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাল-ডাল-আটার মতো শিক্ষাকেও কার্যত পণ্য করে তুলে বেওসা চালাচ্ছে বেসরকারি স্কুলগুলি। ইচ্ছেখুশিমতো বেতন বাড়াচ্ছে, ছলছুতোয় অভিভাবকদের পকেটে ছুরি চালিয়ে লক্ষ-লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। বেসরকারি স্কুলের একতরফা বেওসা বন্ধে এবার নিয়ন্ত্রক কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। একজন প্রাক্তন বিচারপতিকে ওই কমিশনের মাথায় বসানো হচ্ছে।

সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলগুলির ‘বেওসা’ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজি‍ৎ বসু। শিক্ষাকে পণ্য না করার জন্য বেসরকারি স্কুলগুলির মালিকদের হুঁশিয়ারি দিয়ে এ বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পরেই বেসারকারি স্কুলগুলির বেওসার ওপরে নিয়ন্ত্রণ টানতে উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির জালিয়াতি ও অবৈধ বেওসা রুখতে যেভাবে স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে, তেমনই বেসরকারি স্কুলগুলির স্বেচ্ছাচারিতার ক্ষেত্রে রাশ টানতে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে রেগুলেটরি কমিশন গঠন হবে। কমিশনে শিক্ষা-সহ বেশ কয়েকটি সরকারি দফতরের আধিকারিকরা থাকবেন। অভিভাবকরা তাদের যে কোনও অভিযোগ ওই কমিশনে জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করবে কমিশন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবেন। শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের মতে, স্বাস্থ্য কমিশন গঠনের পরে যেভাবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের স্বেচ্ছাচারিতার ওপরে রাশ টানা গিয়েছে, রেগুলেটরি কমিশন গঠন করে বেসরকারি স্কুলগুলির ওপরেও তেমনভাবে রাশ টানা যাবে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর