সন্দেশখালির তদন্তে স্থানীয় পুলিশকে রাখার আর্জি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির ঘটনা নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দলে (সিট) স্থানীয় ন্যাজাট থানার পুলিশ আধিকারিকদের রাখা হোক। বুধবার এমন আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সরকার। আদালত সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই হানা দিতে গিয়ে গ্রামবাসীদের জনরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তাড়া খেয়ে কোনও ক্রমে পালিয়ে বেঁচে আসেন তারা। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। গত ১৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ওই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ ও সিবিআইকে নিয়ে যৌথ তদন্তকারী দল গঠন করেন।

নির্দেশে বিচারপতি জানান আদালতের নজরদারিতেই চলবে তদন্ত। বিশেষ তদন্তকারী দলের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের এক জন করে এসপি পদমর্যাদার আধিকারিক। সেই সঙ্গে  জানিয়ে দিয়েছিলেন, সিটে ন্যাজাট থানার কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। ওই যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইডি। রাজ্য পুলিশের উপরে তাদের ভরসা নেই বলে জানিয়েছে। এবার বিশেষ তদন্তকারী দলে স্থানীয় ন্যাজাট থানার পুলিশকে রাখার দাবিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু