সুখবর! রাজ্য সরকারি কর্মচারীদের ১৬ দিনের টানা ছুটি

দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২০ সালে আম বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেননি করোনা অতিমারীর কারণে। তবে চলতি বছরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কলকাতা হাইকোর্ট মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবুও ঠাকুর দেখায় এবার ভিড় হবে বলেই মনে করছেন সংশ্লীষ্ট মহল। পুলিশ-প্রশাসনও এই বিষয়ে সজাগ রয়েছে। এর সঙ্গে যুক্ত হল পুজোর ছুটি। যা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সামিল।

নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবার ৮ অক্টোবর রাজ্য সরকারি অফিসগুলি ছুটি হয়ে যাচ্ছে। খুলবে সেই লক্ষ্মী পুজোর পর। যদিও দুর্গাপুজোর ছুটি শুরু হবে ১১ অক্টোবর থেকে, যা শেষ হবে ২২ অক্টোবর। কিন্তু আগেপিছের শনি ও রবিবার ধরলে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি আগেই বাতিল হয়েছে। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়। অনেকেই আগেভাগে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন ইতিমধ্য়েই। আবার কেউ কেউ ঘরেই নিছক ছুটি কাটাবেন বলেই ভেবে রেখেছেন। যদিও মহালয়া থেকেই সরকারি অফিসগুলিতে ছুটির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ