কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলা, ক্ষয়ক্ষতিতে নাজেহাল রাজ্যবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সোমবার রাতের কালবৈশাখীর দাপটে তছনছ হয়ে গেল বাংলার একাধিক জেলা। ঝড় ও প্রবল বৃষ্টিতে কলকাতা থেকে উত্তরবঙ্গ-সব জায়গাতেই ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে।কলকাতায় রাতের ঝড়ে ময়দান-সহ বিভিন্ন এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে। এর জেরে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিপর্যয়েরও খবর মিলেছে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও আশপাশের এলাকায় ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ক্যানিং-বারুইপুর রোড ও ক্যানিং-বাসন্তী হাইওয়েতে গাছ পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি ঝড়ের দাপটে একটি তোরণ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির জেরে বেশ কিছু এলাকায় গাছ উপড়ে পড়ে সমস্যার সৃষ্টি হয়।

উত্তরবঙ্গেও একই চিত্র দেখা গিয়েছে। দার্জিলিংয়ের মিরিকে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অন্তত ৬টি বাড়ির টিনের ছাদ উড়ে যায়। শিলিগুড়িতে ঝড়-বৃষ্টিতে একাধিক বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে গাছ উপড়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একটি ঘটনায় গাছ পড়ে একটি বাড়িতে দম্পতি আটকে পড়েন, পরে দমকল এসে তাদের উদ্ধার করে।

নকশালবাড়িতে মাত্র কয়েক মিনিটের ঝড়েই ব্যাপক ক্ষতি হয়েছে। ১০০-র বেশি গাছ ভেঙে পড়ায় ৪০টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেঙ্গাইজোত, ফুটানি মোড়, রথখোলা ও দয়ারাম এলাকায় ধ্বংসের চিহ্ন স্পষ্ট। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বরে একটি প্রাচীন গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিব ও মনসা মন্দির। ঝড়ের এই তাণ্ডবে সাধারণ মানুষের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে।

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, শিক্ষাব্যবস্থা নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার