চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামাইষষ্ঠীতে নয় পূর্ণ দিবস ছুটি, রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন অর্ধদিবস ছুটি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) দাবি ছিল জামাইষষ্ঠীতে(Jamaisashthi) দিতে হবে পূর্ণ দিবসের ছুটি। কিন্তু এবারেও তাঁদের সেই দাবি পূর্ণ হচ্ছে না। কেননা ইতিমধ্যেই রাজ্য সরকারের(West Bengal State Government) তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বুধবার অর্থাৎ ১২ জুন জামাইষষ্ঠীর দিন থাকছে না পূর্ণ দিবসের ছুটি। পরিবর্তে থাকছে অর্ধ দিবসের ছুটি(Half Day Leave)। এই মর্মে রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, জামাইষষ্ঠীতে প্রতি বছরই সরকারি কর্মীদের জন্য ‘উপহার’ থাকে নবান্ন থেকে। এবারও তার অন্যথা হচ্ছে না। এবারও সরকারি কর্মীদের জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি পাচ্ছেন।

রাজ্যের অর্থ দফতর গতকাল যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১২ জুন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস কাছারি ছুটি হয়ে যাবে। জামাইষষ্ঠী উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতি বছরই জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারিরা হাফ ডে ছুটি পান। তবে ২০২১ সালে এর ব্যতিক্রম ঘটেছিল। জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন সেই বছর। তবে এ বছর হাফ ছুটিই থাকছে। কারণ হিসাবে উঠে এসেছে, এবছর ভোটের জন্য প্রায় ৩ মাস সব কাজকর্ম বন্ধ থাকায় কাজের অগ্রগতি সেভাবে হয়নি। আর তাই দ্রুত কাজ তোলার জন্যই জামাইষষ্ঠীতে পূর্ণ দিবসের জায়গায় অর্ধদিবসের ছুটি দেওয়া হচ্ছে। অগ্যতা হাফ বেলা অফিস সেরে অনায়াসে শ্বশুরবাড়ি যেতে পারবেন জামাইরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ