দুপুরের পরে ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে ছাতা আছে তো? সতর্ক থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্রে  ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। গত কয়েকদিন যেভাবে রোদের তেজ বেড়েছে তাতে বাইরে বের হওয়ার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই রয়েছে গরমের দাপট। কবে বৃষ্টি নামবে তার অপেক্ষায় চাতকের মত বসে রাজ্যের মানুষ। তবে এবার আবহাওয়া নিয়ে রয়েছে সুখবর। গরম থেকে কিছুটা স্বস্তি দিতে  আজ থেকেই আমূল বদলে যাবে আবহাওয়া। শনিবার দুপুরের পর থেকে রবিবার ভোরবেলার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দুই বঙ্গের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে।   

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় এক-দু’টি জায়গায় । হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বীরভূম জেলায় এক-দু’টি জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে খুব একটা  গরমের দাপট থাকবে না।  শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মেঘের ঘন আস্তরণ ঢেকে রয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন পাকিস্তানে এমনটাই উপগ্রহচিত্রে ধরা পড়েছে । সেটি ক্রমশ পূর্বদিকে সরছে। অন্যদিকে  আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে পারে। বিশেষ করে গুজরাত এবং রাজস্থানের কাছাকাছি এলাকায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভিজতে পারে জম্মু ও কাশ্মীর। পূর্বাভাস অনুযায়ী, বর্ষণ, তুষারপাত, শিলাবৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের