উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি:  সেপ্টেম্বরের মাঝামাঝি এসেও পুরোপুরি কাটেনি বর্ষার আমেজ। টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে বৃষ্টির দাপট। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা বিশেষ নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)  কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  তবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় কম বেশি বৃষ্টি হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি  সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আপাতত প্রবল বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। ফলে গত কয়েকদিনের মতো টানা ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে।   

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের