গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, দোলের দিন আবহাওয়ায় বিরাট ‘মেগা টুইস্ট’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-মেঘালয় সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় সাইক্লোনিক সার্কুলেশন এবং অক্ষরেখার প্রভাবে ফের মেঘের আনাগোনা শুরু হয়েছে বাংলার আকাশে। এই জোড়াফলার জেরে দোলের দিন ঝলমলে রোদের সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও সূর্য ওঠার পর থেকেই দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। দিনে বাড়ছে গরম, বসন্তের এই ওঠানামা করা আবহাওয়ায় বেশ অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এটি বজায় থাকবে এবং প্রতিদিনই ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়বে। দোলের আগেই বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে আবহাওয়ায়।

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম বাদ! ব্রেন স্ট্রোকে আক্রান্ত পানিহাটির মহিলা

ঋতুরাজ বসন্তের প্রধান উৎসব দোলের সময় উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে।

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকবে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে, তবে আপাতত বৃষ্টির কোনও ইঙ্গিত নেই।

দিঘা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দিঘা ও পূর্ব মেদিনীপুর জেলায় আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে কোথাও আংশিক মেঘলা আকাশ বা হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজে গরম বাড়বে। রবিবার দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। সোমবার তা বেড়ে ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে, সঙ্গে আর্দ্রতাও থাকবে তুলনামূলক বেশি।

আমেরিকায় চাকরির খোঁজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তেলঙ্গানার তরুণীর

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর