‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিতর্কের মুখে পড়া রুচিকা সিং শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে হাত জোড় করে তিনি জানান, বিক্ষোভে উপস্থিত অন্যদের প্রভাবে পড়েই তিনি ওই মন্তব্য করেছিলেন। নিজের বয়স ১৫ বছর বলে দাবি করে রুচিকা বলেন, ‘আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। এটাই আমার প্রথম ও শেষ ভুল। গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন’।

২৩ জুলাই দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভচলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর ব্যাপক সমালোচনার পাশাপাশি রুচিকার বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।রুচিকার ক্ষমা প্রার্থনার ভিডিও প্রকাশ্যে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই। শুক্রবার প্রকাশিত ওই বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে করা মন্তব্য অত্যন্ত কষ্টদায়ক হলেও তিনি অভিযুক্ত তরুণ-তরুণীদের ক্ষমা করে দিয়েছেন। তাঁর মতে, শাস্তি নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুনঃ কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

এদিকে, ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভের আয়োজক সংগঠন ককরোেচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস বলেন, আপত্তিকর ভাষা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তবে এ ধরনের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করলে তা বাক্‌স্বাধীনতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, এ ধরনের ক্ষেত্রে আইনি প্রতিকারের অন্য পথও রয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই