রাজ্যের আবহাওয়ায় পালাবদল! দক্ষিণে কমছে বৃষ্টি, উত্তরে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ওই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে মালদহ-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শুরুতেও বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষ দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ফলে এপ্রিলের প্রথম সপ্তাহেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা