‘বুথের বাইরে কেন অশান্তি?’, মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের

এদিন দুপুর ১টার মধ্যে বাংলার ৩টি লোকসভা কেন্দ্রেই ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। তবে কমিশন উদ্বিগ্ন বুথের বাইরে অশান্তি নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণের পালা। ওই ১০২টি কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও। কিন্তু ওই ৩টি কেন্দ্রের মধ্যে কোচবিহার থেকে সব থেকে বেশি অশান্তির খবর কানে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের(ECI)। বাকি দুটি কেন্দ্র থেকেও অশান্তির খবর কানে গিয়েছে কমিশনের। শুধু যে অভিযোগ কানে গিয়েছে তাই নয়, দুপুর ১টা পর্যন্ত কমিশনের কাছে এই ৩টি কেন্দ্র থেকে সর্বমোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। আর তার জেরেই এবার কিছুটা হলেও নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ডেপুটি নির্বাচন কমিশনার(Deputy Election Commissioner) নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(Chief Electoral Officer) আরিজ আফতাবকে ফোন করে তাঁর কাছ থেকে জানতে যান, বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে? কার্যত তাঁদের উদ্বিগ্নতার বার্তাই তিনি দেন আরিজকে। একই সঙ্গে এই অশান্তি ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে দুপুর ১টার মধ্যে এই ৩টি কেন্দ্রেই ৫০ শতাংশ ভোট(Polling Percentage) পড়ে গিয়েছে বলেই কমিশন জানিয়েছে।

জানা গিয়েছে, কমিশনের কাছে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম ৬ ঘন্টায় মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কোচবিহার থেকে অভিযোগ জমা পড়েছে ১৭২টি। আলিপুরদুয়ার থেকে অভিযোগ জমা পড়েছে ১৩৫টি এবং জলপাইগুড়ি থেকে অভিযোগ জমা পড়েছে ৭৬টি। এই সব অভিযোগের মধ্যে কমিশন ১৯৫টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। দলগত ভাবে বিজেপি ও তৃণমূল ৯টি করে এবং সিপিএম ১টি অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, এদিন দুপুর ১টা পর্যন্ত বাংলার ৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ৫০.৯৬ শতাংশ ভোট পড়ে গিয়েছে। ওই সময় পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৫০.৬৯ শতাংশ, আলিপুরদুয়ারে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ। বিধানসভা মোতাবেক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা মেখলিগঞ্জে ভোটদানের হার সব থেকে কম। সেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৭০ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে এই লোকসভা কেন্দ্রেরই ময়নাগুড়ি বিধানসভাতে। সেখানে ভোট পড়েছে ৫৪.৬৮ শতাংশ।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান