এই মুহূর্তে

শান্তিপুরে শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার সদ্য বিধবা শিক্ষিকা, তদন্ত শুরু পুলিশের

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : সদ্য বিধবা হওয়া এক শিক্ষিকাকে বৈষয়িক বিষয় মীমাংসার জন্য শ্বশুর বাড়িতে ডেকে গণধর্ষণের অভিযোগ। ওই সদ্য বিধবার অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ তদন্ত শুরু করেছে। ওই সদ্য বিধবা হওয়া শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি সম্পত্তিগত মীমাংসার নামে তাকে শ্বশুরবাড়িতে ডাকা হয়েছিল। তাকে ফোন করেছিলেন তাঁর বড় জা। শ্বশুরবাড়িতে গিয়ে তিনি দেখেন সেখানে দুজন মুরুব্বিকে ডেকে এনেছেন ভাসুর। তিনি ঘরে ঢোকার পর আচমকা দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছু বোঝার আগেই ভাসুর এবং ওই দুই-প্রতিবেশী তাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে জানতে পারে চলতি বছরে জানুয়ারিতে ওই শিক্ষিকার স্বামী মারা যান।। মহিলার দাবি স্বামী মারা যাওয়ার পরেই শ্বশুরবাড়ির (Laws House) লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেয়।

অধিকারের দাবি নিয়ে তিনি একাধিক জায়গায় দরবার করেছিলেন। তখন মৌখিকভাবে পুলিশকেও বিষয়টি তিনি জানিয়েছিলেন পরে তিনি মনস্থির করেছিলেন মামলা করবেন বলে। ওই বিধবা শিক্ষিকা জানান,তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন কোনোভাবে এই খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে ফোন করে ডাকা হয়। তাঁকে বলা হয়েছিল পরিবারের সকলে মিলে আলোচনায় বসে সম্পত্তি ভাগ নিয়ে সমাধানের রাস্তায় আসা হবে।তিনি যেন ওই বৈঠকে উপস্থিত হন। পুলিশকে ওই শিক্ষিকা জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে যাওয়া মাত্র ভাসুর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। তারপর পিছনের দিকের একটি দরজা দিয়ে ঢোকেন ।স্থানীয় দুই ব্যক্তি সহ সকলে মিলে তাকে যৌন হেনস্থা করেন। ভাসুর সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন ওই বিধবা শিক্ষিকা।

মহিলা জানিয়েছেন, সেদিন তাঁর চিৎকার চেঁচামিচিতে একটা সময় জা নিজে দরজা খুলে দিলে তিনি বেরিয়ে যান সেখান থেকে। ২ মার্চ শান্তিপুর থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই গণধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় ।তিনি বলেন, একজন বিধবা মহিলার ওপর যে অত্যাচারের অভিযোগ উঠেছে তা ন্যাক্কারজনক ।আমরা ওই মহিলার পাশে আছি। নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। অন্যদিকে, রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী জানিয়েছেন, আইন আইনের পথে চলবে ।তবে রাজনৈতিক উদ্দেশ্য কাউকে ফাঁসানো হচ্ছে কিনা সেটা দেখার প্রয়োজন। পুলিশ এই ঘটনার পেছনে ভাসুরের বিরুদ্ধে ষড়যন্ত্র নাকি সত্যি গণধর্ষণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিধবা মহিলা যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ষড়যন্ত্র এবং ধর্ষণের সেই ভাসুর সম্ভবত শান্তিপুর থেকে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী । তাই পুলিশ এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte