বিয়ে হয়েছে কিন্তু ঘরে ঢোকার অনুমতি নেই, বাড়ির সামনে স্ত্রীর ধর্না

পার্থর দিদির দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কোনও বিয়েই হয়নি। মেয়ের বাড়ির লোক পার্থর বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালিয়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৯ মাস আগে হয়েছিল বিয়ে। ওইটুকই কিন্তু তারপরে আর ঘরে ঢুকতে দেওয়া হয়নি স্ত্রীকে (wife)। অভিযোগ এমনটাই। আর নিজের অধিকার ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে ধর্না দিলেন স্বামী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, নয় মাস আগে রেজিস্ট্রি করে বিয়ের পরেও স্বামীর ঘরে ঠাঁই হয়নি স্ত্রীর। শুধু তাই নয়, অভিযোগ নামেই বিয়ে হয়েছে কিন্তু স্বামী (Husband) সম্পর্ক রাখেন না। কিছু করেই কোনও লাভ হয়নি দাবি স্ত্রীর। তাই এবার উপায় না পেয়ে নিজের অধিকার ফিরে পেতে ধর্নায় বসলেন স্ত্রী। স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুরের কাহারপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। মানিকচক থানার পুলিশ এসে ওই মহিলাকে তুলে দেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

অভিযোগকারিনী মহিলার নাম জয়ন্তী সরকার। অভিযুক্ত স্বামীর  নাম পার্থ প্রতিম রায়। জয়ন্তীদেবী বলেন, তিনি আগে একবার বিয়ে করেছিলেন কিন্তু তারপর সেই বিয়ে ভেঙে যায়। এই কথা সম্পর্কের শুরুতেই পার্থকে জানিয়েছিলেন তিনি। তা জেনেই পার্থ তাঁকে বিয়ে করেন রেজিস্ট্রি মাধ্যমে, এমনই অভিযোগ। তিনি বলেন, নানা অছিলায়  পার্থবাবু তাঁকে তার বাড়িতে নিয়ে যাননি। বারবার শশুড়বাড়ি যেতে চাইলেও বাপের বাড়িতেই থাকতে বলা হয়েছিল জয়ন্তীকে। অবশেষে অন্য কোনও উপায় না পেয়ে বাধ্য হয়ে বুধবার সকালবেলায় পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে ধর্নায় বসেন জয়ন্তী।

এই প্রসঙ্গে পার্থর পরিবারের সদস্যরা বলেন, ছেলে এখন বাড়িতে নেই। পার্থর দিদির দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কোনও বিয়েই হয়নি। মেয়ের বাড়ির লোক পার্থর বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালিয়েছে। আরও বলেন, পুলিশের দ্বারস্থ হয়েছে ছেলের পরিবার। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। জয়ন্তীর অভিযোগ, পার্থকে তাঁর পরিবারের সদস্যরাই লুকিয়ে রেখেছেন। আইন অনুযায়ী স্ত্রী হওয়া সত্ত্বেও কেন তিনি স্বামীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এই প্রশ্ন তোলেন তিনি। এই প্রসঙ্গে মানিকচক থানার পুলিশ (Police) জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর