SIR-র চূড়ান্ত লিস্টে ঠাঁই হবে? আশঙ্কায় বনগাঁর মতুয়া গড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘোষণা মত শনিবার দুপুরে প্রকাশিত হতে চলেছে SIR-র প্রথম চূড়ান্ত তালিকা। তালিকায় থাকবে ৭ কোটি ৮ লক্ষের বেশি নাম। যাঁরা ফর্ম-৬ এবং ফর্ম-৭ ফিল আপ করেছেন, তাঁদের নামও থাকবে। কিন্তু যাঁদের তথ্য যাচাই এখনও সম্পন্ন হয়নি তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। যাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং যাঁরা উপযুক্ত নথি দিয়েছিলেন তাঁদের নাম তালিকায় উঠে যাবে। তাঁদের নামের পাশে কিছুই লেখা থাকবে না। এখানেই চিন্তায় মতুয়ারা।  তালিকায় তাঁদের নাম থাকবে তো?

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে বহু নাম বাদ গিয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান সহ অনেক জায়গায় মতুয়া অধ্যুষিত এলাকা রয়েছে। তাঁদের এবার চিন্তা বেড়েছে। তারা বেনাগরিক হয়ে যাবেন নাতো। বেনাগরিক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বনগাঁর মতুয়াগড়ে। তার কারণ বনগাঁর মতুয়াগড়ে দু লক্ষের বেশি মানুষ শুনানির নোটিশ পেয়েছেন। তাঁদের মধ্যে ১ লক্ষ ২০হাজার মতুয়া। শুনানিতে অংশ নিয়েছেন মাত্র ৬০ হাজারের কিছু বেশি মানুষ। এর ফলে বনগাঁর চারটি বিধানসভা কেন্দ্র থেকে বহু মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাঁদের অনেকেই বলছেন, একাধিকবার ভোট দেওয়া হয়েছে। অথচ এখন তালিকায় নাম থাকবে কিনা তাই নিয়ে চিন্তার মেঘ দানা বাঁধছে। তাঁদের নিশ্চিন্ত হওয়ার কথা বলা হলেও কোনওভাবেই আশঙ্কার মেঘ কাটছে না।  বিজেপি নেতাদের মুখে ১ কোটি ২০ লক্ষ নাম বাদের আওয়াজ শুনে মতুয়ার পাশাপাশি রাজবংশী, আদিবাসীরাও চরম আতঙ্কে রয়েছে। রাজনৈতিক দলের একাংশের মত, ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু মতুয়া, নমঃশূদ্রদের অনেকেই এখনও নাগরিকত্ব পায়নি। সেই কারণে ওই অংশের মানুষও আশঙ্কায় রয়েছেন। এদিন দুপুরে তালিকা প্রকাশ হওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। 

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও