ভোটপর্ব মিটলেই ফের রান্নার গ্যাসে হয়রানি! বুকিংয়ের কতদিন পর মিলবে সিলিন্ডার?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এই ভোটপর্ব মিটলেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যায় পড়তে পারেন বাংলার মানুষ। ভোটের সময় গ্যাসের জোগানে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজর ছিল কেন্দ্রের। সুষ্ঠু পরিষেবা বজায় রাখা হয়েছিল। এবার সেই পরিষেবায় কোপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, গ্রাহকরা গ্যাস সিলিন্ডার বুক করতে পারছেন ২৫ দিন পরে। ভোটের আবহে দ্রুত পরিষেবা পেলেও, ভোট পরবর্তী সময়ে ডেলিভারি দ্রুত নাও হতে পারে। কারণ ভোটপর্ব মিটলেই সিলিন্ডারের জোগান ২০ শতাংশ ছেঁটে ফেলবে পেট্রলিয়াম মন্ত্রক। ডিস্ট্রিবিউটরা ১০০টি সিলিন্ডার চাইলে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ৮০টা দেবে। এরফলে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিস্ট্রিবিউটরদের একাংশের বক্তব্য, হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকে গৃহস্থের গ্যাসের চাহিদার ৮০ শতাংশ জোগান দেওয়ার নিয়ম চালু করেছে কেন্দ্র। ভোটারদের না চটাতে এই নিয়ম বলবৎ হয়নি বাংলা, তামিলনাড়ু সহ ৫ রাজ্যে। যেখানে বিধানসভা ভোট চলছিল, সেখানে পরিষেবা সম্পূর্ণ ছিল। নির্দিষ্ট সময়ে মিলেছে গ্যাস। কিন্তু ভোট কাটতেই আসল রূপ প্রকাশ হতে চলেছে। ৮০ শতাংশ জোগানই দেওয়া হবে বাংলাতেও। ফলে সিলিন্ডারে ছাঁটাই হবে।

সূত্রের খবর, দেশের বিভিন্ন শহরে বুকিংয়ের পর গ্যাস মিলছে ১২ থেকে ১৫ দিন পর। বাংলাতেও এবার সেই পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচনী প্রচারে বার বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোট মিটলেই ফের দাম বাড়বে গ্যাসের। ডিস্ট্রিবিউটররা এখন সেই আশঙ্কায় ভুগছেন। গ্যাসের নতুন সংযোগ বা ডবল সিলিন্ডারের সংযোগ দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ৫ কেজির সিলিন্ডার খোলা বাজারে বেচে কালোবাজারিরও অভিযোগ উঠছে। সিলিন্ডারের জোগান কমে গেলে সরাসরি আঘাত আসবে গ্রাহকের হেঁশেলে।

মাসে কলকাতা ও শহরতলিতেই ৫০ লক্ষ গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। সেখানে ২০ শতাংশ ছেঁটে ফেললে দু’টি সিলিন্ডার ডেলিভারির মধ্যে সময়ের ফারাক বেশ কিছুটা বাড়বে। এরফলে দাম ফের বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর