১৪ নভেম্বরের থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, শীত আসছে মালুম হবে ২১ তারিখ থেকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে কমছে রাজ্যের তাপমাত্রা। চড়া রোদ আর কড়া লাগছে না।‌ কিন্তু পুরোদস্তুর শীতের দেখা এখনও মেলেনি, অভিযোগ বঙ্গবাসীর। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে(North Bengal Weather) হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। এবার প্রশ্ন দক্ষিণবঙ্গে কবে থেকে পুরোপুরি প্রবেশ করবে শীত?(Winter Forecast) এর উত্তর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। আগামী ১৪ই নভেম্বরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। পরিবেশ অনুকূল হবে উত্তরে হাওয়ার প্রবেশের সঙ্গে সঙ্গে। নভেম্বরের ২১ তারিখের পর সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ পতনের উল্লেখ্যযোগ্য সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মেধাবী শিক্ষার্থীদের জন্য নয়া প্রকল্পে ছাড় মোদি মন্ত্রিসভার, কী সুবিধা মিলবে?

আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই(Rain Update) বললেই চলে। বাতাসে শুষ্কতা বৃদ্ধির পাশাপাশি আগামী কয়েকদিন বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। এর জেরে সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। বেলা বাড়ার পর কোনও কোনও জেলায় আকাশ মেঘলা হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া দক্ষিণের আর কোনও জেলায় সেভাবে বৃষ্টিপাত হবে না আজ।

আরও পড়ুনঃ 50MP ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, সঙ্গে 5G, দশ হাজারেরও কমে এই স্মার্টফোন মিলছে কোথায়!

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। ক্রমশ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে। আজ এবং আগামীকাল দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি