আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাট ক্ষেতে মহিলাকে ধর্ষণ করে গ্রেফতার ব্যক্তি, বসিরহাট হাসপাতালে নির্যাতিতা

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : পাটের ক্ষেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়।

জানা গিয়েছে, নির্যাতিতা পাট ক্ষেতে কাজ করছিলেন শনিবার। পাট নিংড়ানোর কাজ করছিলেন। সেই সময় সেখানে ছিল অভিযুক্ত আমিরুল গাজি। মহিলাকে একে দেখে পাটের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। অভিযুক্ত আমিরুল গাজি পেশায় কৃষক বলে জানা গিয়েছে। তারপর অনেকক্ষণ পর কোনওরকমে বাড়ি ফেরেন নির্যাতিতা। বাড়ি ফিরে বাড়ির লোকের কাছে পুরো বিষয়টি জানান। বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তারপরই তাঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে তাঁর মেডিক্যাল টেস্টও করা হয়েছে বলে সূত্রের খবর।

এরপরেই অভিযুক্ত আমিরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করার পরে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত আমিরুল গাজিকে তার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। অভিযুক্ত আমিরুল নির্যাতিতার পূর্ব পরিচিত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, আমিরুলকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত আমিরুলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবার ও প্রতিবেশীরা।

উল্লেখ্য, ঘটনার সময় পাট ক্ষেতে আরও কেউ ছিলা না কিনা জানাতে তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাট হাসপাতালে গিয়ে নির্যাতিতার বয়ান নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ