হোটেলের বাথরুমে মহিলার স্নানদৃশ্য ক্যামেরাবন্দী, পুলিশ অফিসারের কুকীর্তিতে হইচই তারাপীঠে

সূত্রের খবর, বুধবার (৪ ফেব্রুয়ারি) কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন রক্ষকই ভক্ষক! এবার তারাপীঠের হোটেলের বাথরুমে মহিলাদের স্নানের ভিডিও ক্যামেরাবন্দী করার অভিযোগ উঠল একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, তারাপীঠ থানার পিছনের একটি হোটেলে। সূত্রের খবর, বুধবার (৪ ফেব্রুয়ারি) কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে। তাঁরা ওঠেন ওই হোটেলে। তাঁদের হোটেলের পাশেই রয়েছে পুলিশ থানা। অভিযোগ, পুর্ন্যার্থীরা ওই হোটেলের যে ঘরে ছিলেন, সেই ঘরের বাথরুমের ভেন্টিলেটর থেকে তাঁদের একজন মহিলার স্নান করার দৃশ্য রেকর্ড করছিলেন ওই পুলিশ অফিসার। যা স্পষ্ট দেখতে পেয়েছেন স্নান করতে থাকা ওই মহিলা। লাল কভার দেওয়া মোবাইল থেকে মহিলার স্নানের ছবি তুলতে শুরু করেন অভিযুক্ত পুলিশ অফিসার।

যা দেখা মাত্রই চিৎকার শুরু করে দেন ওই মহিলা। এরপর তাঁর সঙ্গীরাও বাকি দুটি রুম থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করে দেন। রীতিমতো আতঙ্কে পড়ে যান তাঁরা। পুলিশ অফিসারের এই কুকীর্তি দেখে অবাক হয়ে যান সকলে। এমনিতেই তারাপীঠ একটি ধর্মীয় তীর্থস্থান। বছরভর এখানে তারা মা-এর আরাধনায় রাজ্যের কোনে কোনে থেকে ভক্তরা ভিড় জমান। আর সেখানকার হোটেলে এমন দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। পুণ্যার্থীদের সঙ্গে থাকা এক গৃহবধূ এই বিষয়ে বলেছেন, ‘আমার বান্ধবীর চিৎকার শুনে আমরা যে যাঁর ঘর থেকে বেড়িয়ে আসি। তখন পুলিশ অফিসারের ঘরে ঢুকি, দেখতে পাই তিনি খাবার খাচ্ছেন। আর আমরা তাঁর ঘরে ঢোকার আগেই তিনি মোবাইল থেকে ভিডিও মুছে ফেলেন। আমরা কিছুই দেখতে পাইনি। কিন্তু মোবাইলের কোনও একটা জায়গায় সেটা থেকে গিয়েছে।’

অন্যজন বলেন, ‘আমরা বেলা হোটেলে দেখেছিলাম। আমরা তিন বন্ধু এখানে এসেছি। হঠাৎ করেই শুনতে পাই আমার বন্ধুর চিৎকার। সে বলতে শুরু করে আমার ভিডিও করছে কেউ। সে ভেবেছিল বাইরে থেকে ভিডিও করছে। কিন্তু ভিডিও পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটর থেকে একজন পুলিশ অফিসার করছিলেন। যা দেখে আমরা থমকে গেছি। হোটেলের সবাই ছুটে আসেন।’ তবে অভিযুক্ত পুলিশ অফিসার অশোক মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘মিথ্যা অভিযোগ। কোন ছবি তোলা হয়নি।’ পুণ্যার্থীরা শেষ পর্যন্ত পুজো না দিয়েই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের