বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগনানের বিধায়ক অরুণাভ সেনের (Arunabha Sen) বাড়ির কাছে জুতো ও ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। বিধায়কের ছবিতে ঝাঁটাপেটা করতেও দেখা গিয়েছে তাঁদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তোলাবাজি সহ আরও একাধিক অভিযোগ রয়েছে বাগনানের বিধায়কের বিরুদ্ধে।

শুক্রবার বাগনানে অরুণাভ সেনের বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় মহিলারা। ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, ক্ষমতার জোরে তোলাবাজি সহ দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার চালিয়েছেন অরুণাভ সেন (Arunabha Sen)। তাঁর ভয়ে এলাকার বহু পুরুষ এখনও ঘরছাড়া। বার বার বাগনান থানাতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। শুক্রবার বিধায়কের বাড়ির সামনে তাঁর ছবিতে ঝাঁটা পেটা করা হয়। চোর চোর স্লোগান দিতেও শোনা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় মহিলাদের দাবি, বিধায়ককে দ্রুত গ্রেফতার করতে হবে।

অন্যদিকে, হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মতিনকে (Abdul Matin) ঘিরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মহিলারা। বিধায়ককে রীতিমতো তাড়া করেছেন। অভিযোগ, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি দুর্নীতি করেছেন। বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। শুক্রবার গাড়ি নিয়ে বিধায়ককে দেখতে পেয়ে সেটিকে আটকে বিক্ষোভ দেখানো হয়। তারপরে বিধায়ক সেখান থেকে বেরিয়ে যেতে গেলে, গাড়িটিকে তাড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!