চলন্ত ট্রেন থেকে ধাক্কা যুবককে, বাংলাদেশি সন্দেহে খুনের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলদা : বাংলায় কথা বলায় ফের হেনস্থা। বেঙ্গালুরু থেকে ফেরার পথে ট্রেন থেকে ধাক্কা দিয়ে বাংলার যুবককে হত্যার চেষ্টা বলে অভিযোগ। বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের যুবক। ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন এলাকায়।

জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদে ফিরছিলেন ওই যুবক। বেঙ্গালোরে কাজ করেন তিনি। বাড়ি ফেরার সময়ে খড়্গপুরের আগে বেলদার কাছে বাঁকড়াবাদে ওই যুবককে ধাক্কা মেরে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সকালে ওই যুবক যখন শৌচালয়ের দিকে যাচ্ছিল। ওই সময় তাঁর কাছে প্যান ও আধার দেখতে চায় ২ যুবক। সেই প্যান ও আধার দেখানোর পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই অজ্ঞাতপরিচয় ২ যুবক।  তখনই চলন্ত ট্রেন থেকে ধাক্কা ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর জখম হয়েছেন ওই যুবক। তাঁকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর পরিচয়পত্র দেখে বাংলা যুবক দেখেই হেনস্থা বলে অভিযোগ উঠছে।

ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কোন ট্রেনে, কোথা থেকে ফিরছিলেন তিনি। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। কীভাবে কোন কামড়াতে তিনি ছিলেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুকে হাতে ও পায়ে চোট পেয়েছেন তিনি। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অধার ও প্যান দেখার পরেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা