জুয়ার আসরে গুলিবিদ্ধ যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

জুয়ার আসরে বিবাদের জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজারের মহেশমাটি এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুয়ার আসরে বিবাদের জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজারের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায়। ভোর বেলায় এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যাক্তিকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম আসগার শেখ। ৩৭ বছর বয়সী ওই যুবক পেশায় মাংস ব্যবসায়ী। বুধবার গভীর রাত থেকে মালদহের ইংরেজবাজারের মহেশমাটি এলাকায় জুয়ার আসর বসেছিল। এলাকার বেশ কিছু যুবক একত্রিত হয়ে জুয়া খেলছিল সেই আসরে। সেই আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। বৃহস্পতিবার ভোর নাগাদ বচসা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। আচমকা এক ব্যক্তি সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে আসগর শেখের ওপর হামলা চালায়। আসগরকে লক্ষ্য করে গুলি চালনায় গুলিবিদ্ধ হন তিনি। তাঁর পিঠের নীচে গুলি লাগে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চত্বরে। তড়িঘড়ি স্থানীয়রা আসগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর। হাসপাতালের তরফে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে। ভোরের আবছা অন্ধকারে জুয়ার আসরে এই গুলি চালানোর ঘটনার খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ