ছোট ছেলের শাস্তি চান না, বড় ছেলেকে খুন হতে দেখেও জানালেন বৃদ্ধ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, বড়ঞা : জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। তার জেরেই দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বাবার চোখের সামনেই দাদাকে কুপিয়ে খুন করে ছোট ভাই আসাদ শেখ। বছর ৩৫-র ফরজ শেখের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে।

জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই ফরজ ও ছোট ভাই আসাদের মধ্যে বিবাদ অনেকদিনের। ছোট ভাইয়ের কাঁচা বাড়ি, বড় ভাইয়ের পাকা বাড়ি। দুই বাড়ির মাঝে একটু জায়গা। সেই জায়গাতেই বিবাদ চলছিল দুই ভাইয়ের। অশান্তি চলার সময়ে আচমকা বাবা তকি শেখের সামনে ছোটভাই বড়ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্র নিয়ে একের পর এক কোপ মারতে থাকে দাদাকে। ঘটনার সময়ে পরিবারের বাকিরা থাকলেও আসাদকে আটকাতে পারেননি। রক্তাক্ত অবস্থায় ফরজ শেখ লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

 সূত্রের খবর, ঘটনার সময় ফরজ শেখের ছেলেও ঘটনাস্থলে ছিল। চোখের সামনে বাবাকে খুন হতে দেখে সে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছেন তাঁরা। ঘটনার পর থেকে খোঁজ নেই আসাদ শেখের। এই ঘটনায় বড় ছেলের মৃত্যু হলেও ছোট ছেলের শাস্তি চান না বাবা।

তকি শেখ জানিয়েছেন, তাঁর চোখের সামনেই আসাদ বড় ছেলেকে কুপিয়েছে। কিন্তু তিনি আসাদের শাস্তি চাননা। বিবাদের সময় দুজনেই মদ্যপ ছিল। ঝামেলা আটকানোর চেষ্টা করেছিলেন। বড় ছেলে তাংকে মেরেছে বলে অভিযোগ তোলেন। তারপরেই ছোট ছেলে দাদাকে মেরেছে। বড় ছেলেকে হারিয়েছেন, আরো একজনকে হারাতে পারবেন না। তাই শাস্তি চান না। অন্যদিকে, অভিযুক্তের ফাঁসির জাবি করেছেন মৃতের স্ত্রী। ফরজের ছেলেও কাকার শাস্তির দাবি জানিয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে