কেদারনাথ সহ চারধাম যাত্রায় মেডিক্যাল ক্যাম্প ভারত সেবাশ্রম সংঘের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছ মাস বরফে ঢাকা থাকার পর ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে ভক্তদের জন্যে । এদিন থেকে আগামী ৬ মাস চারধাম যাত্রা সাধারণের জন্য খোলা থাকবে। কেদারনাথ মন্দিরের(Kedarnath Temple) দরজা খোলার আগেই ভৈরবনাথজির পুজোর পর ২১ এপ্রিল বাবা কেদারনাথের পঞ্চমুখী ডুলি উখিমঠ থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন। আজ ২৪ এপ্রিল তা ডুলি যাত্রার মাধ্যমে পায়ে হেঁটে কেদারনাথ ধামে পৌঁছে যান।

কেদারনাথ সহ চারধাম যাত্রায় দর্শনার্থীদের সব ধরনের সেবামূলক পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কেদারনাথের পথে বরাশু ও গৌরিকুন্ডে তৈরি হয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মেডিকেল ক্যাম্প(Medical Camp)। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে তীর্থযাত্রীদের। এই চিকিৎসা পরিষেবা পরিচালনা করছেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক। কলকাতা(Kolkata) সহ বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন ক্যাম্পে।

স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে পরিষেবা দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এ বছরও মেডিকেল ক্যাম্প ছাড়াও তীর্থযাত্রীদের থাকা-খাওয়া সহ সব ধরনের সেবামুলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংঘের পক্ষ থেকে।পৌরাণিক কাহিনি অনুযায়ী, ভগবান শিব কেদারনাথ মন্দিরে ষাঁড়ের আকারে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে ষাঁড়ের মতো লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। কেদারনাথ ধাম বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম ও উত্তরাখণ্ডের (Uttarakhand)চারটি ধামের মধ্যে তৃতীয়।উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ ধামের দরজা ছয় মাসের জন্য বন্ধ হয়ে গেলেও সেখানেএকটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়।মন্দির বরফে ঢেকে গেলেও প্রদীপটি জ্বলতে থাকে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!