Loading live market data...
Loading active stocks...
Connecting...

১ জানুয়ারি থেকে অনলাইন কেনাকাটায় চালু হচ্ছে ‘টোকেন’ ব্যবস্থা

২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্ড প্রদানকারী এবং কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত কোনও সংস্থাই কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল অনলাইনে কেনাকাটা করেন কমবেশি সকলেই। মধ্যবিত্তরাও এখন অনলাইনে ই-কমার্স সংস্থাগুলি থেকে আকছাড় জিনিসপত্র কিনছেন। এক্ষেত্রে মার্চেন্ট সংস্থাগুলি গ্রাহকের কার্ডের যাবতীয় তথ্য নিজেদের কাছে সুরক্ষিত রাখে। অর্থাৎ গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের ১৬ সংখ্যার নম্বর, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নম্বর নিজেদের ব্যবস্থায় সংরক্ষিত রাখে। এতে গ্রাহকদের প্রতিটি অনলাইন কেনাকাটায় বারেবারে কার্ডের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হয় না। ফলে অল্প আয়াসেই টাকা মিটিয়ে দিতে পারেন গ্রাহকরা। কিন্তু এই ব্যবস্থায় গ্রাহকের কার্ডের তথ্য চুরি যাওয়ার ভয়ও থাকে। এবার সেই ব্যবস্থায় বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে টোকেন ব্যবস্থা।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১ জানুয়ারি থেকে অনলাইন কেনাকাটার সময়ে থার্ড পার্টি অ্যাপকে গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দেওয়ার বদলে একটি বিকল্প কোড দেবেন। এই কোডটাকেই বলা হচ্ছে টোকেন। প্রতিটি কার্ডের বিকল্প হিসেবে আলাদা আলাদা টোকেন হবে। যার সাহায্যে নিরাপদেই কোনও গ্রাহক অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আর তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্যও সুরক্ষিত থাকবে। কোনও বিক্রেতা সংস্থা কার্ডের কোনও তথ্য পাবে না বা সংরক্ষণ করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্ড প্রদানকারী এবং কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত কোনও সংস্থাই কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না। আগে থেকে সংরক্ষিত এই ধরনের যাবতীয় তথ্য ১ জানুয়ারির আগেই মুছে ফেলতে হবে।

অ্যামাজন থেকে ফ্লিপকার্ট বা জোম্যাটো থেকে সুইগি সমস্ত মার্চেন্ট বা ই-কমার্স সংস্থা নিজের গ্রাহকদের কার্ডের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করতে বলে, যাতে কেনাকাটায় গতি আনা যায়। একবার তা সংরক্ষণ করার অনুমতি দিলে পরবর্তী সময় কেনাকাটায় অনায়াসেই তা ব্যবহার করা যায়। তবে এতে কার্ডের তথ্য চুরির একটা ঝুঁকি থেকেই যায়। সেই ঝুঁকি এড়াতেই এবার টোকেনাইজেশনের প্রযুক্তি অবলম্বন করল রিজার্ভ ব্যাঙ্ক। এখন প্রত্যেক গ্রাহককে নিজের ব্যাঙ্কের কাছে ডেবিট বা ক্রেডিট কার্ডের বিকল্প টোকেনের জন্য আবেদন করতে হবে। এরপর সংশ্লীষ্ট ব্যাঙ্ক গ্রাহকদের সেই টোকেন দেবে। পরবর্তী সময় যখনই অনলাইন কেনাকাটা করবেন তখন ওই সংস্থাকে শুধুমাত্র ওই টোকেন নম্বর দিতে হবে। ফলে ওই সংস্থা কোনওভাবেই গ্রাহকের কার্ড নম্বর-সহ অন্যান্য তথ্য পাবে না।

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার