প্রধানমন্ত্রী মোদির বার্তার পর ভারতে সোনা-রুপো আমদানিতে বাড়ছে খরচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমে সোনার গয়না কেনার পরিকল্পনা থাকলে এবার বাড়তি খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটি পরিবার চায় সোনাকে নিজের সম্পদ হিসেবে জমিয়ে রাখতে। কিন্তু এবার সেখানেই বড় ধাক্কা দিল কেন্দ্র সরকার। আন্তর্জাতিক অস্থিরতা, বাড়তে থাকা তেলের দাম এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপের মধ্যে সোনা ও রুপোর আমদানি শুল্ক এক লাফে ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটির সঙ্গে ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস (AIDC) যোগ করা হয়েছে। ফলে বিদেশ থেকে সোনা ও রুপো আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে গয়নার দোকান, বুলিয়ন বাজার এবং সাধারণ ক্রেতাদের উপর। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ ভোক্তা দেশ। দেশের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বিশেষজ্ঞদের মতে, শুল্ক বৃদ্ধির ফলে সোনার দাম আরও বাড়তে পারে, যার কারণে অনেক পরিবার বিয়ে বা অন্যান্য উৎসবে সোনা কিনতে দুবার ভাববে। 

আরও পড়ুন: প্রযুক্তি বিশ্বে নয়া বিপ্লব, নতুন AI কিবোর্ড EliteBoard G1a আনল HP

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সচিব সুরেন্দ্র মেহতার মতে, সোনার চাহিদার ঘাটতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাবসায়ীদের একাংশ আবার সতর্ক করেছেন, উচ্চ শুল্কের ফলে চোরাচালানের ঝুঁকিও বাড়তে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান। এক বছর সোনা না কেনার পরামর্শ দেন। তাঁর দেওয়া সেই বার্তার  পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এটি শুধু কর বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বিশ্ব পরিস্থিতির চাপে ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটি পদক্ষেপ।

 

 

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা