চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Amazon Great Indian Festival: 15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনের হদিশ

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির প্রাণের উ‍ৎসব শারদো‍ৎসব। আর শারদো‍ৎসব মানেই নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলা। প্রিয়জনকে উপহার দেওয়া। আগে দুর্গাপুজোর সময়ে নতুন জামা-কাপড় কেনার দিকেই ঝোঁক ছিল বেশি। তবে ইদানিং সেই ট্রেন্ড বদলেছে। এখন পোশাকের পাশাপাশি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা ঘর সাজানোর জিনিসপত্র কিনছেন অনেকে। আর উ‍ৎসব প্রিয় সাধারণ মানুষকে কেনাকেটায় উ‍ৎসাহ জোগাতে ঝাঁপিয়ে পড়ছে ই-কমার্স সহ বিভিন্ন বেওসায়ী প্রতিষ্ঠানগুলি। পুজো উপলক্ষে ফের Great Indian Festival sale নিয়ে হাজির ই-কমার্স সংস্থা অ্যামাজন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল। তবে সংস্থার প্রাইম মেম্বারদের জন্য 24 ঘণ্টা আগেই কেনাকাটার সুযোগ থাকছে। অ্যামাজনের বার্ষিক সেলে ক্রেতারা প্রচুর ডিসকাউন্টে বিভিন্ন স্মার্টফোন সহ আরও নানা গ্যাজেট কেনার সুযোগ পাবেন।

যারা কম দামে নতুন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এই সেলে 15,000 টাকার মধ্যে অসাধারণ কিছু ফোনের ডিল থাকবে। ছাত্র, চাকুরিজীবী, বা যেকোনো ব্যক্তি, যাদের ভালো মানের স্মার্টফোনের দরকার, তাদের জন্য থাকছে একাধিক বিকল্প। আসুন, দেখে নেওয়া যাক কিছু সেরা স্মার্টফোনের অফার:

  • iQOO Z9x 5G

6.72 ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনে আছে Snapdragon 6 Gen 1 প্রসেসর। এর 6000 mAh ব্যাটারি44 Watt ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। 50 Megapixel প্রধান ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা সহ ফোনটি মিলবে মাত্র 10,749 টাকায় (ব্যাংক ও কুপন অফার সহ) ।

  • Samsung Galaxy M35 5G

6.6 ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনে রয়েছে Exynos 1380 প্রসেসর। 6000 mAh ব্যাটারি25 Watt চার্জিং সুবিধা ছাড়াও ফোনটিতে 50 Megapixel প্রধান ক্যামেরা এবং 13 Megapixel সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি পাওয়া যাবে 13,749 টাকায়

  • Realme Narzo 70 Turbo 5G

Dimensity 7300 Energy 5G প্রসেসরের সাথে 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনে 50 Megapixel প্রধান ক্যামেরা এবং 16 Megapixel সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি 5000 mAh ব্যাটারি45 Watt চার্জিং সুবিধাসহ পাওয়া যাবে 14,999 টাকায়

  • Redmi 13 5G

6.79 ইঞ্চির ডিসপ্লে এবং Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে ফোনটিতে রয়েছে 108 Megapixel প্রধান ক্যামেরা এবং 13 Megapixel সেলফি ক্যামেরা। এই ফোনটি কেবল 12,499 টাকায় কেনা যাবে

  • Tecno Pova 6 Neo 5G

6.67 ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনে রয়েছে Dimensity 6300 প্রসেসর, 108 Megapixel প্রধান ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা। এর 5000 mAh ব্যাটারি সহ ফোনটি মিলবে 12,749 টাকায়

এবারের Amazon Great Indian Festival sale-এ আপনার পছন্দমতো ফোন বেছে নিন এবং বাজেটের মধ্যেই কেনাকাটা করুন।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ