মুম্বইয়ে অ্যাপল স্টোরের উদ্বোধনে ১৯৮৪ সালের কম্পিউটার নিয়ে হাজির ভক্ত

ভক্তের দাবি, কম্পিউটারটি ১৯৮৪ সালে কিনেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে প্রথম অ্যাপলের (Apple) রিটেল স্টোরের (Retail Store) উদ্বোধন (Grand Opening) হল মুম্বইয়ে। মঙ্গলবার টেক জায়ান্ট সংস্থা মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স এলাকায় নিজেদের স্টোরের গ্র্যান্ড ওপেনিং হয়।  অ্যাপল স্টোরের উদ্বোধন ঘিরে এদিন সকাল থেকে ভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে। স্টোরের বাইরে ইতিমধ্যে তৈরি হয়েছে লম্বা লাইন। সেই আবহে অভিনব কাণ্ড করে বসলেন এক ভক্ত। অ্যাপলের পুরনো কম্পিউটার নিয়ে স্টোরে হাজির হয়েছেন এক ভক্ত। তাঁর দাবি, কম্পিউটারটি ১৯৮৪ সালে কিনেছিলেন তিনি।

মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপলের ওই ভক্ত বলেন, ‘অ্যাপলের যাত্রা দেখানোর জন্য আমি এটি নিয়ে এসেছি। ১৯৮৪ সালে আমি এটি কিনেছিলাম এবং তারপর থেকে অ্যাপলের পণ্য ব্যবহার করে আসছি আমি। এটি ২ মেগাবাইট, সাদা-কালো কম্পিউটার কিন্তু ৪কে এমনকি ৮কে রেজোলিউশনের ডিসপ্লে তৈরি করছে অ্যাপল এখন, অ্যাপল অনেক দূর এগিয়েছে।’

প্রঙ্গত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স এলাকায় অ্যাপল মেগা স্টোরের দরজা খুলে যায়। তবে তার আগে থেকেই এদিন ভক্তরা স্টোরের বাইরে ভিড় করেন। এক ভক্ত বলেন, ‘আমি সকাল ৬টা থেকে এখানে দাঁড়িয়ে আছি।’ ওই ভক্তের আরও দাবি, ‘মুম্বই বড় শহর, তাই অ্যাপলের উচিৎ আরেকটি স্টোর খোলা। উল্লেখ্য অ্যাপল ভারতে তাদের দ্বিতীয় স্টোরটি খুলতে চলেছে দিল্লিতে। ২০ এপ্রিল সেটি উদ্বোধন হওয়ার কথা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে