গ্রাহকদের জন্য মুম্বইয়ে ভারতের প্রথম স্টোর উন্মোচন করল অ্যাপল

সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত অ্যাপল স্টোরটি শীঘ্রই গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের জন্য মুম্বইয়ে দেশের প্রথম স্টোর খুলে দিতে চলেছে অ্যাপল (Apple)। দীর্ঘ অপেক্ষার পর বুধবার এই টেক জায়ান্ট সংস্থা মুম্বইয়ে নিজেদের স্টোরের পর্দা উন্মোচন করেছে। প্রসঙ্গত মুম্বইয়ের বিকেসি (Bandra Kurla Complex) এলাকার এই স্টোর ভারতের প্রথম স্টোর অ্যাপলের।

সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত অ্যাপল স্টোরটি শীঘ্রই গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে। অ্যাপল জানিয়েছে মুম্বইয়ের কালো হলুদ ট্যাক্সির (‘Kaali Peeli’ taxi ) থিম দ্বারা অনুপ্রাণিত হয়ে, অ্যাপল বিকেসি (Apple BKC) পণ্য এবং পরিষেবাতে এই ডিজাইনের ছোঁয়া রাখবে।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপড-সহ বিভিন্ন পণ্য। পাশাপাশি বিভিন্ন পরিষেবাও মিলবে। প্রসঙ্গত ভারত সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর অবশেষে জট কাটে অ্যাপল স্টোর খোলার বিষয়ে। উল্লেখ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার (World’s Second Biggest Smatphones Market) ভারত । আইফোন সহ প্রায় সমস্ত অ্যাপল প্রোডাক্টের চাহিদা রয়েছে দেশে। সাম্প্রতিক বছরগুলিতে অ্যাপল প্রোডাক্ট বিক্রিও বেড়েছে ভারতে।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা