পাঁচ রাজ্যের ভোট শেষ হলেই দাম বাড়বে তেল, গ্যাসের

লিটার প্রতি সাত টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জেরে এবার ভারতের বাজারে তেলের (Fuel) দাম বাড়তে চলেছে। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল তাদের প্রতিবেদনে জানিয়েছে, লিটার প্রতি তেলের (Fuel) দাম ন্যূনতম সাত টাকা করে বৃদ্ধি পাবে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ভারতকে প্রতি ব্যারেলের জন্য দাম দিতে হচ্ছে ৯৮ ডলার। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রায়ত্ত্ব তেল(Fuel)  সংস্থাকে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, এখনই তারা যেন তেলের মূল্য বৃদ্ধি না করে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিকমহলের একাংশ জানিয়েছে, পাঁচ রাজ্যে ভোট চলছে। এখনই তেলের দাম বাড়ালে ভোটে প্রভাব পড়বে। মানুষ এই সিদ্ধান্ত কোনওভাবে মেনে নেবে না। ভোট শেষ না হওয়া পর্যন্ত তেলের মূল্যবৃদ্ধি না হওয়াই বাঞ্ছনীয়। দুই জ্বালানির পাশাপাশি দাম বাড়বে সিলিন্ডার, সিএনজির।

উল্লেখ করা যেতে পারে, রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের (Fuel) দাম হু হু করে বাড়তে শুরু করে। অন্যদিকে, দাম পড়ে শেয়ারের। সূচকের পতনের সাক্ষী শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য বাজারেও শেয়ার সূচক তাসের ঘরের মতো পড়তে শুরু করে। করোনা কালে বাজার ছিল বেশ মন্দা। সেই প্রভাব কাটিয়ে ওঠার পর অনেকেই মনে করেছিলেন বাজার এবার ঘুরে দাঁড়াতে শুরু করবে। সেই আশায় জল ঢেলে দিল রাশিয়ার ইউক্রেন আগ্রাসন।

আরও পড়ুন  জ্বালানির দাম সাত বছরে সর্বোচ্চ, উড়ান পরিষেবা ঘিরে প্রশ্ন

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?