NVidia-র সাথে হাত মিলিয়ে নভেম্বরে আসছে Asus ROG Phone 9

Share:

নিজস্ব প্রতিনিধি: Qualcomm তাদের নতুন Snapdragon 8 Elite প্রসেসরটি সোমবার হাওয়াইয়ের Snapdragon Summit- প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে। আর তার অব্যহিত পরেই প্রযুক্তি সংস্থা Asus ঘোষণা করেছে যে তাদের পরবর্তী গেমিং স্মার্টফোন ROG Phone 9 এই আপডেটেড Snapdragon চিপ ব্যবহার করবে। Asus-এর এই নতুন স্মার্টফোনটি ROG Phone 8 এর উত্তরসূরি এবং আগামী নভেম্বর মাসেই বাজারে হাজির হচ্ছে। ফোনটি AI ফিচার এবং বাক্সের মতো ডিজাইনের সঙ্গে আসবে।

Asus ROG Phone 9-এর বিশেষত্ব হল, এটি একটি হোল পাঞ্চ ডিসপ্লে নিয়ে আসবে। যার চারপাশে মিনিমাল বেজেল থাকবে এবং পিছনে LED লাইটিং থাকবে।  নতুন Asus ROG Phone 9 আগামী ১৯ নভেম্বর নির্বাচিত দেশে লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টটি একই সময়ে তাইপেইতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়, বার্লিনে দুপুর ১২ টায় এবং নিউ ইয়র্কে সকাল ৬ টায় অনুষ্ঠিত হবে। এটি Snapdragon 8 Elite চিপসেট ব্যাবহার করা প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি হিসেবে নির্ধারিত হয়েছে।

নতুন Android মোবাইল প্ল্যাটফর্মটিতে একটি Oryon CPU রয়েছে যা 8টি কোর নিয়ে গঠিত, একটি উন্নত Adreno GPU এবং এটি LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ সমর্থন করে। Snapdragon 8 Elite SoC এর পিক ক্লক স্পিড 4.32 GHz এবং এতে Hexagon NPU অন্তর্ভুক্ত রয়েছে।

Asus ROG Phone 9-এর লঞ্চের জন্য একটি বিশেষ মাইক্রোসাইট তৈরি করেছে। তালিকায় “AI on, game on” ট্যাগলাইন রয়েছে, যা স্পষ্টই ইঙ্গিত করছে যে ডিভাইসটি অন-ডিভাইস AI ফিচার এবং AniMe ডিসপ্লের সঙ্গে আসবে। রেন্ডারে ROG Phone 9 কালো রঙে এবং হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইনসহ দেখা গেছে, যা তার আগের ডিজাইনের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর