৪০০ টাকার কমের রিচার্জ প্ল্যানে কোথায় বেশি সুবিধা? JIO, Airtel নাকি Voda?

Share:

নিজস্ব প্রতিনিধি : জিও, এয়ারটেল, ভোডা। সবকটি টেলিকম সংস্থা নিজেদের গ্রাহকদের সবথেকে ভাল পরিষেবা দিতে উদ্যোগী। সকলেই চায় একে অপরকে ছাপিয়ে যেতে। কে কত কমে, কত ভাল পরিষেবা দিতে পারবে সেটা নিয়েই চলে প্রতিযোগিতা। একজন অন্যজনকে টেক্কা দিতে প্রস্তুত। জিও, এয়ারটেল, ভোডা তিনটি টেলিকম সংস্থাই ৪০০ টাকার কমে রিচার্জ প্ল্যান দেয়। এখানে গ্রাহকরা হাইস্পিড ডেটা ও বিনামূল্যে ওটিটি পরিষেবা মেলে। সবাই নিত্য নতুন প্ল্যান আনে।

কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। জানা গিয়েছে জিও ৩৪৯ টাকায় ২৮ দিনের একটি প্ল্যান দেয়। এটিতে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ মেসেজ ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। পাশাপাশি ২ মাসের ফ্রি JioHome এবং JioHotstar এর সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। সঙ্গে ৫০ জিবি JioAICloud ও দেওয়া হচ্ছে।

জিও-র পাশাপাশি এয়ারটেলও নিজেদের গ্রাহকের জন্য ৪০০-র নীচের প্ল্যান রেখেছে। ৩৭৯ টাকায় ১ মাসের এই প্ল্যানটিতে রয়েছে ২ জিবি ৫জি ডেটা, ১০০ মেসেজ ও আনলিমিটেড কলিং। সুবিধা হিসেবে রয়েছে গুগল ওয়ানের বিনামূল্যে অ্যাক্সেস।

৩৬৫ টাকায় ভোডাফোনও গ্রাহকদের একাধিক সুযোগ দিচ্ছে। ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ মেসেজ থাকে। সঙ্গে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা রয়েছে। এই প্ল্যানে উইকেন্ডে ডেটা রোলওভার এবং ডিলাইটের অতিরিক্ত সুবিধা রয়েছে।

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যানগুলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যেতে পারে। সকল চেলিকম সংস্থাই নিজের গ্রাহকদের ধরে রাখতে একাধিক সুবিধা দেয়।

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্বামী-শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ

অবলম্বন ছাড়াই কয়েক সেকেন্ডে গাছের মগডালে উঠলেন তরুণী, ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ