দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে IOC

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউক্রেনে সামরিক অভিযান চালানোর অপরাধে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কিনলে আমেরিকা থেকে সেই দেশ কোনও তেল পাবে না বলে হুঙ্কার ছেড়েছে বাইডেন প্রশাসন। কিন্তু সেই হুঙ্কারকে গুরুত্ব না দিয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার চুক্তি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (IOC)।

সূত্রের খবর, রাশিয়া থেকে ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল অর্থা‍ৎ ক্রুড অয়েল কেনার বিষয়ে এক চুক্তি করেছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ওই বিপুল পরিমাণ জ্বালানি তেল বাজার দরের চেয়ে অনেক সস্তায় কেনা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক সংস্থা থেকে তেল কিনতে গেলে যে শর্ত মেনে চলতে হয়, তার চেয়ে অনেক শিথিলযোগ্য শর্তে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার এক আধিকারিকের কথায়, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে, তা সম্পূর্ণ মস্কোর অভ্যন্তরীণ বিষয়। তার জন্য কেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে? ইউরোপের দেশগুলি কেন এখনও রাশিয়ার তেল ও গ্যাসের উপরে নিষেধাজ্ঞা জারি করেনি?’

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুধু ইন্ডিয়ান অয়েল করপোরেশনই নয়, বাকি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনার বিষয়ে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত করতে চলেছে। উল্লেখ করা যেতে পারে, দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে মোট চাহিদার ৮০ শতাংশ তেলই আমদানি করতে হয়।

Published by:

Share Link:

More Releted News:

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ