৮৪ দিনের জন্য ৫ জিবি করে ডেটা! কম খরচে BSNL-এর আকর্ষণীয় প্ল্যান

গত ডিসেম্বর থেকে একাধিক টেলিকম সংস্থা হু হু করে নিজেদের রিচার্জের প্ল্যান বাড়িয়েছে। যার জন্য মধ্যবিত্তের পকেটে এখন টান পড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ডিসেম্বর থেকে একাধিক টেলিকম সংস্থা হু হু করে নিজেদের রিচার্জের প্ল্যান বাড়িয়েছে। যার জন্য মধ্যবিত্তের পকেটে এখন টান পড়ছে। প্রতি মাসে রিচার্জ করাতে গেলে ছ্যাঁকা লাগছে আমজনতার। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওয়ার্ক ফ্রম হোমের পরিমাণ। তাই নেটের জোগান দিতে হিমশিম খাচ্ছেন আমজনতা। অপরদিকে মোবাইলের রিচার্জের রেট বেড়ে গিয়েছে অনেকগুণ। এর মাঝেই সুখের খবর শোনাল BSNL। সস্তায় প্রচুর জিবি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা। রচ কম সঙ্গে দীর্ঘ বৈধতা সবকিছুই রয়েছে BSNL এর প্ল্যানগুলিতে।

যখন সমস্ত টেলিকম সংস্থা প্ল্যানের রিচার্জ দ্বিগুণ করেছে তখনই BSNL খরচ কমিয়ে গ্রাহকদের সুবিধা দিচ্ছে। এবার অতিরিক্ত ডেটা সহ কম খরচের আরও একটি প্ল্যান আনল BSNL। এই টেলিকম সংস্থা হাজির করেছে 599 প্ল্যান। যাঁরা বাড়ি থেকেই কাজ করেন অথবা অনলাইন ক্লাসের জন্য রিচার্জ করার প্রয়োজন রয়েছে তাঁদের জন্য এই প্ল্যানটি সেরা। এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতার পাশাপাশি দৈনিক প্রচুর পরিমাণে ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে BSNL। এই প্ল্যানে রয়েছে, ৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে ৫ জিবি ডেটা ব্যবহার হয়ে গেলে ডেটা স্পিড কমে হবে 80kbps। যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে। প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS-এর সুবিধা রয়েছে।

এরই সঙ্গে BSNL বাজারে নিয়ে এসেছে যাতে ৭০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানের বৈধ্যতা ৩০ দিনের। তবে কলিং ও এসএমএস-এর জন্য আলাদাভাবে রিচার্জ করতে হবে। ১৫১ টাকার প্ল্যানে ৩০ জিবি ডেটা রয়েছে। যার বৈধ্যতা ৩০ দিনের।

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল