ধামাকা অফার! আরও সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান আনল BSNL, কত খরচ, কতদিন মিলবে সুযোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রাহকদের কাছে কে হবে বেশি গ্রহণযোগ্য? কে কত বেশি গ্রাহক টানতে পারবে? প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে চলেছে প্রতিযোগিতা। এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। এবার বিএসএনএল-ও যুক্ত হয়েছে সেই দলে। কেউ একটু বেশি, কেউ একটু কম এই ভাবেই নিজেদের রিচার্জ প্ল্যান ও অফার দিয়ে চলেছে। এবার প্রাইভেট টেলিকমদের টেক্কা দিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একের পর এক নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং অফারের ঘোষণা করেছে।

পুজোর আগে খরচ আরও সস্তা করল বিএসএনএল। উৎসবের মৌসুমে গ্রাহকদের কাছে দারুন অফার পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন অফারের আওতায় এখন কোম্পানি কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান আরও সস্তায় কিনতে পারবেন গ্রাহকরা।

জানা গিয়েছে নিজের গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে বিএসএনএল। কিছু প্রিপেড প্ল্যানে ছাড় দেওয়া হচ্ছে। এই অফার গ্রাহকদের রিচার্জে ৩৮ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই অফার ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত এই সুযোগ পাবেন গ্রাহকরা। এবার জেনে নেওয়া যাক কোন কোন রিচার্জ প্ল্যানে এই অফার পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, তিনটি প্রিপেইড প্যাকে ২% পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এতে ১৯৯ টাকার প্ল্যান ৪৮৫ টাকার প্ল্যান এবং ১৯৯৯ টাকার প্ল্যান রয়েছে। কোম্পানি এই ছাড় দিয়ে জানিয়েছে প্রতিটি রিচার্জে টাকা বাঁচাও। ১৯৯ টাকার প্ল্যানে প্রায় ৩.৮ টাকা কমে যাবে। ৪৮৫ টাকার রিচার্জ প্ল্যান কেউ নিলে ৯.৬ টাকা কম দিতে হবে। পাশাপাশি ১৯৯৯ টাকার প্ল্যানে ৩৮ টাকা কম দিতে হবে। অর্থাৎ সব থেকে বেশি ছাড় পাওয়া যাবে ১৯৯৯ টাকায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের