২০২৩-২৪ অর্থবর্ষে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে তিন শতাংশের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে ফল প্রকাশের আগে অস্থিরতা ভারতীয় অর্থনীতিতে। দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ তিন শতাংশের বেশি কমে গেল। সম্প্রতি সরকারের দেওয়া পরিসংখ্যানে এই তথ্যই উঠে এসেছে। কম্পিউটার হার্ডওয়্যার-সফটওয়্যার, টেলিকম, গাড়ি নির্মাণ শিল্প ও ওষুধের ব্যবসায় বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে।

২০২২-২৩ সালে যেখানে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৮ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা, সেখানে ২০২৩-২৪ সালে সেই বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৯৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ৩.৩৯ শতাংশ বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে। যদিও চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণকে অবশ্য কিছুটা হলেও বাড়তে দেখা গিয়েছে। গত অর্থ বর্ষে জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেখানে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৭ লক্ষ ৭২ হাজার কোটি টাকা, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সেই বিদেশি বিনিয়োগ ১০ লক্ষ ৩১ হাজার কোটি টাকার দাঁড়িয়েছে। চলতি বছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়লেও যে হারে গত বছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে তাতে চিন্তিত অর্থনীতিবিদরা। আগামী ৪ জুন লোকসভা ভোটে ফল ঘোষণা হতে চলেছে। তার আগে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাওয়া ভারতীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, গত কয়েক বছরের মধ্যে ২০২১-২২ সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৭০ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। জানা গিয়েছে, গত এক বছরে শুধু ভারত নয়, মরিশাস, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, সাইপ্রাসের মতো বহু দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে। পাশাপাশি নেদারল্যান্ড ও জাপানেও বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে