Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খদ্দের নেই, BPCL–এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র

গত ২০২০ সালের মার্চ মাসে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে শেয়ার কেনার দরপত্র চাওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীরা রসিকতা প্রায়শই বলেন, ‘মোদি সরকার মানে বেচু সরকার।’ রেল থেকে শুরু ব্যাঙ্ক সহ রাষ্ট্রায়ত্ত একাধিক সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের নেতা-নেত্রী থেকে শুরু করে অর্থনীতিবিদদেরকটাক্ষের মুখে পড়তে হয়েছে। যদিও নিজেদের অনড় অবস্থান থেকে সহজে পিছু হঠেননি নরেন্দ্র মোদি-নির্মলা সীতারমনরা। কিন্তু এবার তেল সংস্থায় থাকা নিজেদের শেয়ার বেচতে গিয়ে রাম ধাক্কা খেতে হল মোদি সরকারকে। ফল স্বরূপ নিজেদের অবস্থান থেকে পিছু হঠতে হল।

এমনটাই ঘটেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (Bharat Petroleum Corporation Ltd (BPCL) ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটিতে থাকা ৫২ দশমিক ৯৮ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত ২০২০ সালের মার্চ মাসে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে শেয়ার কেনার দরপত্র চাওয়া হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে তিনটি সংস্থার পক্ষ থেকে বিপিসিএলে থাকা কেন্দ্রের ৫৩ শতাংশ শেয়ার কেনার বিষয়ে আগ্রহও দেখানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই সংস্থা ডিগবাজি খেয়ে সরে দাঁড়িয়েছে। ওই দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধুঁকতে থাকা সংস্থার শেয়ার কিনতে মোটেও আগ্রহী নয় তারা।

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দামে অস্থিরতা এবং দেশের বাজারে তেলের দাম নিয়ে অস্বচ্ছতার দোহাই পেড়েই ওই দুই সংস্থা লগ্নি করার সিদ্ধান্ত থেকে ডিগবাজি খেয়েছে। আর খদ্দের না পাওয়ার কারণে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিপিসিএলে থাকা কেন্দ্রীয় সরকারের ৫৩ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব আপাতত প্রত্যাহার করা হবে।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি