বছরের শুরুতেই ১০২ টাকা সস্তা হল LPG! কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর আসল নতুন বছরের প্রথম দিনেই। জল্পনার অবসান ঘটিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২.৫ টাকা সস্তা হল। এরফলে পরোক্ষ ভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ১ জানুয়ারি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে (IOC) এই সুখবর দিয়েছে। গত বছরের শেষ লগ্নে নভেম্বর ও ডিসেম্বর মাসে দু’বার বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যার সরাসরি প্রভাব পড়েছিল অসংখ্য হোটেল, রেস্তরাঁ ও স্ট্রিটফুডের দোকানগুলিতে। উৎসবের আবহে দাম বেড়েছিল খাবারের। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই কিছুটা মিলল স্বস্তি।

IOC সূত্রে খবর, ১০২.৫ টাকা দাম কমায় কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২০৭৭ টাকা। অপরদিকে দেশের রাজধানী দিল্লিতে প্রতি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাস বিক্রি হচ্ছে ১৯৯৮.৫ টাকায়। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন ছোট ও মাঝারি হোটেল, রেস্তারাঁ ও ফুডস্টলের ব্য়বসায়ীরা। কারণ মূলত হোটেল ব্যবসায়ীরাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। গত নভেম্বরে ২৬৬ টাকা ও ডিসেম্বরে ১০১ টাকা দাম বাড়ায় নাভিস্বাস উঠেছিল হোটেল ব্যবসায়ীদের। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪, ১০ ও ৫ কেজির ঘরোয়া বা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। রান্নার গ্যাস নিয়ে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র সেদিকেই তাঁকিয়ে আম জনতা।

সাতসকালে কলকাতা-সহ ১৪ জায়গায় তল্লাশি অভিযান ED-র

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৪

সামান্য বিনিয়োগে বিপুল লাভ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ২.৫ লাখ

সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু! এই ৫ লক্ষণ দেখে সতর্ক হোন

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা